1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রতিবেশীর সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরচাপায় মিনি বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নারী, তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ত্রিমোহিনী-বালুয়া সড়কের ডিব বাজার এলাকার সামাদ মেম্বারের বাড়ির মসজিদ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিনি বেগম একই এলাকার খোরশেদ আলম ওরফে ফুল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। রোববার দুপুরে সামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু (সাড়ে তিন বছর) দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি তাদের ওপর উঠে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চার নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। আহত অপর তিন নারীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!