1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ

প্রতিনিধি

কামরুন নাহার কলি
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল খেলা শুটিং। নানা ঘটনায় শুটিং অঙ্গন আলোচিত ও বিতর্কিত। বর্তমান সময়ে অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শুটিং ফেডারেশন।

মাসখানেক আগে কলিকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর চিঠি দিয়েছিল ফেডারেশন। কলি নিজের অবস্থান ব্যাখ্যা করলেও ফেডারেশনের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। উল্টো ফেডারেশন কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়ে গতকাল বিজ্ঞপ্তি দিয়েছে।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন কলি। তার এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে অব্যাহতি দেয়।

কলি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি পাওয়া খেলোয়াড়। এমন একজন শুটার এক বছর নিষিদ্ধ হওয়ায় বেশ শঙ্কিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সংস্থাটির সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, ‘কলির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে এমন সিদ্ধান্ত অনভিপ্রেত। যেহেতু সে আইওসি স্কলারশিপ হোল্ডার, তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ফেডারেশনের উচিত ছিল অলিম্পিকের সঙ্গে আলোচনা করা। অলিম্পিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে যৌক্তিক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা হবে।’

সাবেক শুটার জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে শুটারদের অভিযোগ পুরোনো। ফেডারেশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি বিতর্কিত এই কর্মকর্তার নাম শুটিং ফেডারেশনে প্রস্তাব করেনি। জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে যুগ্ম সম্পাদক করেছে। তিনি ফেডারেশনে যাওয়ার পরই শুটাররা অভিযোগ করতে থাকেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও তিনি বরাবরই সেগুলো উড়িয়ে দিয়েছেন।

অভিযোগ ও নানা ঘটনার প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে বাদ দিলেও তার যথেষ্ট প্রভাব রয়েছে ফেডারেশনে। শুটিংসংশ্লিষ্টদের ধারণা, সাজ্জাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রতিহিংসার শিকার কলি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!