1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্টেডিয়াম নির্মাণাধীন : সমাজকল্যাণ উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্টেডিয়াম নির্মাণাধীন : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য যেমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন রয়েছে, বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে।

উপদেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যেন তাদের বৈশিষ্ট্যে যে মেধা আছে সেটা বিকশিত করতে পারে।

এসময় প্রতিযোগিতায় অংশ নেয়াদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। উপদেষ্টা বলেন, প্রতিবন্ধীর কোনো শব্দের অর্থ আমার কাছে নেই। সব মানুষকে আমি দেখি সম্ভাবতাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান।

তিনি আরো বলেন, আমি প্রথম দিন থেকে বলে আসছি সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি যত্নশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেবা দিয়ে, ধৈর্য, জ্ঞান, বিবেক, ভালোবাসা দিয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা চাই দেশটা হোক সমাজের কল্যাণের। এই সমাজের কল্যাণে দেশের ভিতরে যে মর্মকথা সেটার উপমা হয়ে থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!