1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে বাজেটে উদ্যোগ’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে বাজেটে উদ্যোগ’

প্রতিনিধি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ব্যাংক হিসাব নিশ্চিত করতে আগামী বাজেটে সরকার পদক্ষেপ নেবে। এর মাধ্যমে সরকারি সকল সুবিধা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। অতীতে অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন, কিন্তু ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সেই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর বাজারে ব্যাংকের জায়গা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর জানান, ভবিষ্যতে ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ডিজিটাল পোর্টফোলিও বাস্তবায়ন করা হবে। এতে নাগরিকরা কিউআর কোড ব্যবহার করে লেনদেন করতে পারবেন এবং নগদ অর্থ বহনের প্রয়োজন কমে যাবে।

তিনি আরও জানান, দেশের প্রায় ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ১০টি সেবা পাবেন। প্রাথমিকভাবে প্রি-পাইলট পর্যায়ে অংশগ্রহণকারী কৃষকদের আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

তিনি বলেন, এটি কোনো দাতব্য সহায়তা নয়, বরং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ। কৃষকদের মর্যাদা ও স্বীকৃতি দিতে সরকার বদ্ধপরিকর।

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। দেশের ১১টি স্থানে এই কর্মসূচি চালু হবে এবং ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত করা হবে।

ড. তিতুমীর বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বীজ-সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে খাল খনন, পুনঃখনন ও নদী দখলমুক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কৃষিঋণের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে, যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!