1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“প্রখ্যাত আলেম মুফতি আবু তাহের কাসেমী নাদভীর ইন্তেকাল, ইসলামী অঙ্গনে শোকের ছায়া” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

“প্রখ্যাত আলেম মুফতি আবু তাহের কাসেমী নাদভীর ইন্তেকাল, ইসলামী অঙ্গনে শোকের ছায়া”

প্রতিনিধি

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নাদভী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম-এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুম মুফতি আবু তাহের কাসেমী নাদভী দেশের অন্যতম খ্যাতিমান আলেমে দ্বীন ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া (জামিয়া) একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।

শিক্ষা বিস্তার, ইসলামের প্রচার-প্রসার এবং মানবকল্যাণে তার অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, শক্তিশালী বক্তা এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক।

তার ইন্তেকালের খবরে আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী অঙ্গনে তার এই মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, সোমবার রাত ১১টা ৩০ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন মহল থেকে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!