1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রকাশকদের স্বস্তি: অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

প্রকাশকদের স্বস্তি: অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

প্রতিনিধি

প্রকাশকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এ স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সিদ্ধান্তকে প্রকাশনা শিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কাগজের দাম বৃদ্ধি, মুদ্রণ ব্যয় এবং সামগ্রিক উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক প্রকাশক স্টল ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন। প্রকাশকদের সেই অনুরোধ বিবেচনায় নিয়েই স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলা আয়োজনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্টল বরাদ্দ ও ভাড়ার ক্ষেত্রে সংশোধিত হার দ্রুত প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, স্টল ভাড়া কমানোর ফলে ছোট ও মাঝারি প্রকাশকদের অংশগ্রহণ বাড়বে এবং এবারের অমর একুশে বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর অনুষ্ঠিত অমর একুশে বইমেলা দেশের সবচেয়ে বড় সাহিত্য ও সংস্কৃতির আয়োজন হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!