1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্যারিস অলিম্পিক: সোনা জিতল স্পেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

প্যারিস অলিম্পিক: সোনা জিতল স্পেন

প্রতিনিধি

১৯৯২ সালে বার্সেলোনায় ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলে প্রথম সোনা জিতেছিল স্পেন। গত বছর সুযোগ এসেছিল দ্বিতীয়বার এই সাফল্য পাওয়ার। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে হার মানতে হয়েছিল। দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই আক্ষেপ এবার ঘুচালো তারা।

গতকাল শুক্রবার অলিম্পিকের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনার পদক গলায় ঝুলিয়েছেন স্পেনের ফুটবলাররা। ফাইনাল হেরে ফরাসি অলিম্পিক দলের সোনা পুনরুদ্ধারের অপেক্ষা আরও বাড়ল। ইউরো চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেও শিরোপা উৎসব করল স্প্যানিশরা।

পার্ক দ্য প্রিন্সেসে অবশ্য শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। এগারতম মিনিটেই এনজো মিলোতের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে স্পেন।

জোড়া গোল করে স্প্যানিশদের পথ দেখান ফেরমিন লোপেজ। বার্সেলোনার এই ফরোয়ার্ড স্পেনের ইউরোজয়ী দলের সদস্য ছিলেন। ২৮ মিনিটে ব্যবধান আরো বাড়ান আলেহান্দ্রো বায়েনা। দুই গোলের লিড স্পেন ধরে রেখে জয়ের পথ মসৃণ করে ফেলে।

তবে ৭৯ মিনিটে আকিলিউচে গোল করে ফরাসিদের ব্যবধান কমান। সেখান থেকে প্রেরণা খুঁজে শেষ পর্যন্ত ম্যাচেও ফিরে আসে ফ্রান্স। স্পেন যখন জয়ের অপেক্ষায় তখনই পেনাল্টি পায় স্বাগতিকরা। জন ফিলিপ মাতেতা সফল স্পট কিকে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে ম্যাচের ভাগ্য নিয়ে যান অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত স্পেনের।

একশ মিনিটের মাথায় স্পেনকে লিড এনে দেন বদলি নামা সের্হিয়ো ক্যামেও। আর শেষ মিনিটে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ডই। তাতেই সোনার পদক নিশ্চিত হয়ে যায় স্প্যানিশদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!