1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ব্যালটে প্রবাসীদের উৎসাহ চোখে পড়ার মতো, দেশে ভোটগ্রহণে এখনো ধীরগতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পোস্টাল ব্যালটে প্রবাসীদের উৎসাহ চোখে পড়ার মতো, দেশে ভোটগ্রহণে এখনো ধীরগতি

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়লেও দেশের অভ্যন্তরে এ পদ্ধতিতে ভোটদানে গতি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা গেছে— ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

নির্বাচন কমিশন জানায়, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এখন পর্যন্ত প্রবাসে গন্তব্যে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ইসি তথ্যমতে, ব্যালট গ্রহণকারী প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। প্রবাসীদের দেওয়া ভোটের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে বসবাসকারী ভোটারদের জন্য চালু থাকা ইন-কান্ট্রি পোস্টাল ভোট কার্যক্রমে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। বিডি পোস্টের মাধ্যমে ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত মাত্র ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ব্যালট গ্রহণকারী ভোটারদের মধ্যে ৪ হাজার ৯০২ জন ভোট প্রদান করেছেন এবং ভোট শেষে ২ হাজার ৩৯৪ জন ভোটার ডাক বিভাগের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন আরও জানায়, প্রযুক্তির ব্যবহারের ফলে প্রবাসীদের জন্য এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়া আগের চেয়ে সহজ ও স্বচ্ছ হয়েছে। ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোটাররা ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারছেন, যা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করছে।

তবে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট গ্রহণ ও ভোটদানের হার বাড়াতে আরও ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!