1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ব্যালটে কারা ভোট দিতে পারবেন জানাল ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পোস্টাল ব্যালটে কারা ভোট দিতে পারবেন জানাল ইসি

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) সিস্টেমের অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপটি আগামী ১৮ নভেম্বর উন্মুক্ত করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এই অ্যাপটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটদানের সুবিধা নিশ্চিত করছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পোস্টাল ব্যালটের পরিকল্পনা প্রণয়ন কমিটির সভার কার্যবিবরণী প্রকাশ করে ইসি। গত ৬ নভেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইসি জানায়, এই নতুন ব্যবস্থার অধীনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আরও কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভোটাররা নির্ধারিত প্রক্রিয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন/নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সরকারি কর্মকর্তা/কর্মচারীরা, পোলিং অফিসাররা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের বিস্তারিত কর্মপরিকল্পনা সভায় গৃহীত হয়েছে। আগামী ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের অ্যাপ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে উদ্বোধন করা হবে। প্রবাসীদের অংশগ্রহণের সুবিধার্থেই এই সময় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে বিদেশে অবস্থিত সব দূতাবাস ও মিশন প্রধান/প্রতিনিধি, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করা সংগঠনসমূহের প্রতিনিধি, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা, নির্বাচন কমিশনের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এবং সিনিয়র/জেলা নির্বাচন অফিসারা উপস্থিত। প্রধান নির্বাচন কমিশনার মোবাইল অ্যাপটি উন্মুক্ত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!