1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেশিশক্তির দিন শেষ, এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে : স্বাস্থ্য উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পেশিশক্তির দিন শেষ, এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিনিধি

পেশিশক্তির দিন শেষ, এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে : স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ও পুলিশের কাছে সিসি ক্যামেরা থাকবে। কেউ ভোট বাক্স দখল বা কোনো অনিয়ম করতে চাইলে তা ধরা পড়বে। পেশিশক্তির দিন শেষ, এবার উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোট হবে।

তিনি বলেন, আমারা এমন একটা দেশ চাই, যেখানে আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে। তাদের মেধা অনুযায়ী চাকরি পাবে। কোনো রকমের দুর্নীতি বা চাঁদাবাজি থাকবে না। অর্থাৎ আমাদের সমাজে এখন যা হচ্ছে, এগুলো হবে না। আমরা যদি ওইরকম একটা সমাজ চাই, ওইরকম দেশ চাই, এই গণভোটটা সেটার জন্য, দেশ পরিবর্তনের জন্য।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদুদ্ধকরণে ভোটের গাড়ির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপনস্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২৪শে যে গণআন্দোলন হলো সেই আন্দোলনের ফসল হলো আজকের এই পরিবর্তনটা। সেই সময় আমাদের প্রায় ১৪ হাজার ছেলে-মেয়ে আহত হয়েছে। ৩২ জন ছেলে হাত অথবা পা হারিয়েছে। ২২ জনের চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর আমাদের আশা ছিল, একটা সুন্দর বৈষম্যহীন সমাজ পাবো। মানুষে মানুষে বেশি ভেদাভেদ থাকবে না। আমরা একেবারে নিরাপদে বসবাস করতে পারবো। কিন্তু সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই।

রাষ্ট্রপতির ক্ষমার এখতিয়ার প্রসঙ্গে সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, অতীতে দেখা গেছে, কোনো দুর্বৃত্ত বা ফ্যাসিস্টের বিচার ও সাজা হওয়ার পর রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন। কিন্তু ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া এমন ক্ষমা করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয়। আমরা এমন দেশ চাই, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং দুর্বৃত্তরা পার পাবে না।

নারীদের ক্ষমতায়নে গুরুত্বারোপ করে তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদে নারীদের সংখ্যা খুবই কম। এই বৈষম্য দূর করে নারীদের অংশগ্রহণ বাড়াতে আমাদের একমত হতে হবে।

আসন্ন সংসদ নির্বাচনে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে উল্লেখ করে ভোটারদের উদ্দেশে উপদেষ্টা বলেন, যিনি ভোট চাইতে আসবেন, তাকে জিজ্ঞেস করবেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে তার পরিকল্পনা কী। জনগণ বুঝে-শুনে তাদের রায় দেবেন।

পরে তিনি নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট নিয়ে জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!