1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

‘এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি গহ্বরে পড়ে যায়।’ প্রাথমিক হিসাবে ২৩ থেকে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়েছিল এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সেলেনডিন পৌরসভা ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল। দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সংকেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩,১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!