1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেনশন কবে মিলবে ;বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু, মেয়েও অসুস্থ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পেনশন কবে মিলবে ;বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু, মেয়েও অসুস্থ

প্রতিনিধি

শুক্রবার (১৪ জুন) সকালে শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করছেন তার মানসিক ভারসাম্যহীন মেয়ে রুমা খাতুন (২৫)। মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে এ বিষয়টি যেন তার বোঝার ক্ষমতা নেই। রুমা খাতুন গত চার বছর ধরে মানসিক রোগে ভুগছেন।

ভুক্তভোগী শিক্ষক নজরুল ইসলাম বলেন, গত বুধবার (১২ জুন) আমার স্ত্রী তোহরা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতে যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, চার বছর ধরে পেনশনের টাকার জন্য হন্য হয়ে ছোটাছুটি করেছি। ঢাকায় কয়েকবার গিয়েছি। তিনবেলা খাবার জোগাড় করার মতো সামর্থ্যও নেই এখন আমার, এজন্য আর ঢাকায় যেতে পারিনি। সবশেষ ফেসবুকে লাইভে এসে অসহায়ত্বের কথা জানালেও কেউ পাশে দাঁড়ায়নি, শেষমেশ পেনশনের টাকাটাও পেলাম না। অবশেষে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা গেলেন। এখন আমার মেয়ে মানসিক রোগী, তাকে সামলানোও আমার জন্য কষ্টসাধ্য। আমার পেনশনের টাকাটা পেলে মেয়েকে চিকিৎসা করাতে পারব, আমি আমার মেয়েকে হারাতে চাই না।

বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও পেনশনের টাকা থেকে বঞ্চিত হওয়া এবং বিনা চিকিৎসায় শিক্ষক নজরুলের স্ত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসীরা। তাদের দাবি দ্রুত শিক্ষক নজরুলের পেনশনের টাকা মুক্ত করে তার অসুস্থ মেয়ের চিকিৎসায় সহযোগিতা করা হোক।

নজরুল ইসলামের ছেলের বউ তানজিলা বেগম বলেন, আমার শাশুড়ি পচন রোগে ভুগতে ভুগতে বিনা চিকিৎসায় মারা গেলেন। আমরা গরিব মানুষ, আমার শশুরও গরিব। তার পেনশনের টাকাটা আটকে থাকায় তিনি আমার শাশুড়িকে চিকিৎসা করাতে পারেনি। এখন আমার ননদ (নজরুল ইসলামের মেয়ে) তিনিও অসুস্থ। পেনশনের টাকাটা পেলে আমার শ্বশুর আমার ননদকে চিকিৎসা করাতে পারতেন।

শিক্ষক নজরুল ইসলামের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, শিক্ষক নজরুল ইসলাম একজন নামকরা শিক্ষক। তিনি একটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে অবসরে গেছেন। অবসরে যাওয়ার পর পেনশনের টাকা পাওয়াটা তার অধিকার। কিন্তু তিনি তা পাননি। আমরা চাই নজরুল তার পেনশনের টাকা দ্রুত পান এবং এ বিষয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এদিকে খানপুর দাখিল মাদরাসার সহকারী সুপার খাইরুল ইসলামবলেন, শিক্ষক নজরুল ইসলামের অবসরের সকল কাগজপত্র একাধিকবার ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে ঊর্ধ্বতন দপ্তরের গাফিলতির কারণে পেনশনের টাকা পেতে বেগ পেতে হচ্ছে শিক্ষক নজরুলকে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন নীতিমালা সংশ্লিষ্ট দপ্তরগুলো সঠিকভাবে না মানায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষকদের অবসরে যাওয়ার পর এমন ভোগান্তি পোহাতে হয়।

প্রসঙ্গত, শিক্ষক নজরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি এমপিওভুক্ত খানপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতা করেন। ২০২০ সালের ২১ জুন অবসর গ্রহণ করেন শিক্ষক নজরুল। অবসরে যাওয়ার পর কল্যাণ তহবিলের ২ লাখ ৮০ হাজার টাকা পেলেও আজ পর্যন্ত পেনশনের একটি টাকাও পাননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!