ইপেপার / প্রিন্ট
বাংলাদেশে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের পর এবার তাদের কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনার কার্যক্রম তদারকি ও সমন্বয় নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।
রোববার (২৯ মার্চ ২০২৬) মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্বের মধ্যে থাকবে:
এছাড়া, ট্যাগ অফিসারদের রিপোর্ট করতে হবে: পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিক আছে কি না, ডিসপ্লে বোর্ড আছে কি না, ক্যাশ মেমো প্রদান হচ্ছে কি না, নির্ধারিত সীমা মানা হচ্ছে কি না এবং অবৈধ বিক্রি বা সারি ব্যবস্থাপনার বিষয়।
মন্ত্রণালয় জানায়, ডিপো থেকে জ্বালানি গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।