1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশ সেজে গাইবান্ধায় ইজিবাইক ছিনতাই, চালককে ফেলে গেল দিনাজপুরে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুলিশ সেজে গাইবান্ধায় ইজিবাইক ছিনতাই, চালককে ফেলে গেল দিনাজপুরে

প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে দুর্বৃত্তরা এক ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। শুধু তাই নয়, চালককে প্রাইভেটকারে তুলে অপহরণের পর পার্শ্ববর্তী দিনাজপুর জেলার একটি স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন অজ্ঞাত পরিচয়ের পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবট গাছ নামকস্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী দাবি করেন।

ভুক্তভোগী গোলাম হোসেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কেনার উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলার মহাস্থানের দিকে যাচ্ছিলেন তিনি। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবট গাছ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক গাড়ি থেকে নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং তারা প্রথমে চালককে বেধড়ক মারধর করে ইজিবাইকটি দখলে নেয়। একই সঙ্গে ব্যবসায়ী আজিজ মন্ডলকেও মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তাদের (দুর্বৃত্তদের) একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে চলে যায়।

অপর চারজন গোলাম হোসেনকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকায় ফেলে যায়। পরে সেখান থেকে স্বজনরা গোলাম হোসেনকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাই হয়েছে, এমন একটি ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। কিন্তু প্রাথমিকভাবে ঘটনাটি দিনাজপুরের ঘোড়াঘাট বলে জানা গেছে। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ইজিবাইক চালক গোলাম হোসেনের ইজিবাইক ছিনতাই করে নিয়ে তাকে আমাদের ঘোড়াঘাট এলাকায় ফেলে যায়। এমন অভিযোগ করতে ইজিবাইক চালক গোলাম হোসেন আমাদের কাছে এসেছিলেন। যেহেতু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তাই আমরা তাকে গোবিন্দগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি। মামলা হলে সেখানেই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!