1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও পদোন্নতির ভাবনা সরকারের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও পদোন্নতির ভাবনা সরকারের

প্রতিনিধি

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের সামর্থ্য অনুযায়ী পুলিশ সদস্যদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরি করেও অনেক পুলিশ সদস্য পদোন্নতি পান না। বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায় পর্যন্ত অনেক সদস্য ৪০ বছর চাকরি শেষে অবসরে গেলেও পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ পান না। এ সমস্যা সমাধানে সরকার “অনারারি পদোন্নতি” চালুর বিষয়টি বিবেচনা করছে।

প্রস্তাব অনুযায়ী, চাকরিজীবনে সন্তোষজনক রেকর্ড থাকলে অবসরের সময় কিছু সদস্যকে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হতে পারে।

তিনি আরও জানান, অতিরিক্ত কর্মঘণ্টা বিবেচনায় পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সদস্যরা এই সুবিধার আওতায় আসতে পারেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘ কর্মঘণ্টার কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। এজন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিতে নতুন হাসপাতাল নির্মাণের কথাও জানান তিনি।

আবাসন সংকট ও অবকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণ ও আবাসন সুবিধা বাড়াতে সরকার ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে মন্ত্রী দাবি করেন, গত দুই মাসে দেশের পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং মোকাবিলায় যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া “মব কালচার” বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও নতুন সংযোজন আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!