1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি

তুরস্কে ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে রিসেপ তায়িপ এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার এক টুইট বার্তায় বাইডেন বলেন, ‘ন্যাটো মিত্র হিসেবে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও অভিন্ন বৈশিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুরস্কের সঙ্গে আমি একযোগে কাজ করতে আগ্রহী।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে এরদোগানকে অভিনন্দন জানিয়ে তুরস্ককে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র ও অংশীদার বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, রোববার তুরস্কের ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন এরদোগান। তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।
গত ১৪ মে দেশটিতে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!