1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুত্রবধূর দায়ের কোপে প্রাণ গেল শাশুড়ির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুত্রবধূর দায়ের কোপে প্রাণ গেল শাশুড়ির

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নামাজরত অবস্থায় পুত্রবধূর দায়ের কোপে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় পুত্রবধূ ছেনুয়ারাকে (২১) আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানান, পাঁচ দিন আগে মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।

তার স্বামী মোহাম্মদ ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো দুপুরে মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ব্যবহৃত দা ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ছেনুয়ারাকে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি নিজ শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পরে এলাকাবাসী বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!