1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুতিনের দুই ‘গোপন’ ছেলে আছে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পুতিনের দুই ‘গোপন’ ছেলে আছে

প্রতিনিধি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।

দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে ফোর্বস এসব তথ্য জানিয়েছে।

তারা দাবি করেছে পুতিন-অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে। তারা প্রকাশ্যে চলাচল করে না। এমনকি বাবা-মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না।

পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে। মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮ নামের) এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু ২০১৪ সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

দোসিয়ের সেন্টার পুতিন ও অ্যালিনা ২০০৮ সালে প্রেম শুরু করেন। ওই সময়ের পর তাদের ঘরে দুই ছেলের জন্ম হয়। এরমধ্যে লুগানো নামের একটি ছেলের জন্ম হয় সুইজারল্যান্ডে। অপর ছেলে ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।

দোসিয়ের সেন্টার নামের এ সংস্থাটি আরও দাবি করেছে, পুতিনের এই দুই ছেলে তার মস্কোর প্রাসাদে থাকে। তাদের সঙ্গে সমবয়সী কোনো শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি বাড়িতেই ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শিখে তারা।

গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, পুতিন তার বান্ধবী অ্যালিনা ও তার ছেলেদের জন্য বিশাল বাড়ি কিনেছেন।

সূত্র: ফোর্বস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!