1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন জাকির নায়েক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন জাকির নায়েক

প্রতিনিধি

বাংলাদেশে আবারো পিস টিভি বাংলার সম্প্রচার চালু হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডা. জাকির নায়েকের ইউটিউবে দেওয়া এক প্রশ্নের জবাবের পর এই সম্ভবনা দেখা দিয়েছে। গত সোমবার (১৯ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে এক দর্শক ডা. জাকির নায়েককে প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’

জবাবে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে। তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।

তার ফেসবুক পেইজের ৬ মিলিয়নের বেশি ফলোয়ার বাংলাদেশি জানিয়েছে তিনি বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত। এ সময় তিনি বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়।
হোলি আর্টিসানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়েকের ভক্ত অনুরাগী। তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয়।

মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ড. জাকির নায়েক। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়। ডা. জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হলো বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা।২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!