1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল

প্রতিনিধি

পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তনের দাবিতে নেছারাবাদে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য কোনো নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বরুপকাঠী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, বারবার জামানত হারানো কোনো বিতর্কিত পরিবারের ব্যক্তিকে তাঁরা পুনরায় প্রার্থী হিসেবে দেখতে চান না। এ ছাড়া বর্তমান মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।

তাদের দাবি, বর্তমান প্রার্থীর মাধ্যমে পিরোজপুর-২ আসনে বিজয়ের সম্ভাবনা নেই। তাই ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব কোনো নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, “দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের মতামত মূল্যায়নের উদ্দেশ্যেই আমরা এই মশাল মিছিল আয়োজন করেছি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!