1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুরে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পিরোজপুরে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

প্রতিনিধি

‎পিরোজপুরে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জড়িত সন্দেহে তাকরিম মোল্লা (২৫) নামে একজনকে আটক করে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আটক তাকরিম মোল্লা পিরোজপর সদর উপজেলার বাদুরা গ্রামের মাওলানা সাইফুল ইসলামের ছেলে।

‎আহত মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। তিনি পিরোজপুর সদর উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক। এছাড়া আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। তিনি সম্পর্কে মহিউদ্দিন মল্লিক নাসিরের ভাইয়ের ছেলে।

‎প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত তাকরিম মোল্লা মোটরসাইকেলযোগে পিরোজপুর থেকে ইন্দুরকানির দিকে যাচ্ছিলেন। এ সময় জড়িত সন্দেহে এলাকাবাসীরা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং তার সাথে থাকা মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

‎এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ডিবি পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎প্রসঙ্গত, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর হামলা চালায়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!