1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পিরোজপুরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে

প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাতে উপজেলার কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুদের নাম ইয়াসিন (১২) ও সামিয়া (৮)। তারা কুমারখালি গ্রামের বাসিন্দা সিরাজুলের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকত। পারিবারিক অশান্তির একপর্যায়ে স্ত্রী ঢাকায় চলে যান। এরপর থেকে বিভিন্ন সময় তিনি পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

শিশুদের নানি তহমিনা বেগম জানান, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তি পরিবারের জন্য শরবত নিয়ে আসেন। দুই শিশু সেই শরবত পান করলেও পরিবারের অন্য কেউ তা পান করেননি। শরবত পান করার কিছুক্ষণ পর ইয়াসিন ও সামিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, শিশুদের শারীরিক অবস্থা ও উপসর্গ দেখে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার ফলাফল ও চিকিৎসা পর্যবেক্ষণ শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুদের চিকিৎসা চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!