1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৭, ওসির গাড়িতে নেওয়া হলো হাসপাতালে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৭, ওসির গাড়িতে নেওয়া হলো হাসপাতালে

প্রতিনিধি

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৭, ওসির গাড়িতে নেওয়া হলো হাসপাতালে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার কৌদালিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি নিজের সরকারি গাড়িতে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাস্থলে যানচলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টসের ঝুট কাপড় বহনকারী একটি পিকআপ কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় শিশুসহ ৬-৭ জন আসছিল। পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, অটোরিকশাটি আমাদের সামনের গাড়ি ছিল। পরে দেখলাম পিকআপ আর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলো। এতে ৭ জনের মতো গুরুতর আহত হয়। সবারই অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় পাকুন্দিয়া থানার ওসির গাড়ি দিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার (পরিদর্শক) মশিউর রহমান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেখি সবারই অবস্থা গুরুতর। পরে অফিসার ইনচার্জ স্যারের গাড়িতে করে উনি নিজে হাসপাতালে নিয়ে যান। আমি ঘটনাস্থলে আছি। এখনও কারো তথ্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!