1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাজিরবাগ চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিক আপের ধাক্কায় কাজী আব্দুল কাদের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক (হাসপাতালে) নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল কাদের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাজিরবাগ গ্রামের মৃত কাজী মাহাতাব উদ্দিনের ছেলে।

নিহতের ভাই কাজী পলাশ হোসেন জানান, আমার বড় ভাই আজ রাত সাড়ে আটটার দিকে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!