1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

প্রতিনিধি

দ্বৈরথ জমে উঠেছিল পিএসজি ও চেলসির। দুই দফায় আগে গোল হজম করে সমতায়ও ফেরে ইংলিশ ক্লাবটি। কিন্তু গোলরক্ষক ফিলিপ ইয়োর্গেন্সেনের এক ভুলেই শেষ মোমেন্টাম, এরপর পিএসজির কাছে আরও তিন গোল খেয়ে বড় হার দেখেছে চেলসি। আরেক ম্যাচে পর্তুগালের স্পোর্টিং সিপিকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্বপ্নযাত্রা অব্যাহত রাখল বোডো/গ্লিমট। এ ছাড়া লেভারকুসেনের মাঠ থেকে আর্সেনাল কোনোমতে হার এড়িয়ে ফিরছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গতকাল (বৃহস্পতিবার) ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেয় পিএসজি। সবদিক থেকেই লুইস এনরিকের দলটি আধিপত্য দেখিয়েছে। প্যারিসিয়ানদের পক্ষে খিচা কাভারৎস্খেলিয়া জোড়া এবং ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একটি করে গোল করেছেন। বিপরীতে চেলসি ব্যবধান কমায় মালো গুস্তো ও এনজো ফার্নান্দেজের গোলে। ফিরতি লেগের ম্যাচে আগামী মঙ্গলবার চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে যাবে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। ১০ মিটে বাঁ পায়েল শটে বারকোলা এগিয়ে দেন পিএসজিকে। ২৮তম মিনিটে চেলসিকে সমতায় ফেরান গুস্তো। এনজোর পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল নিচু শটে তিনি গোলটি করেন। ৪০ মিনিটে ফের লিড নেয় স্বাগতিকরা, দেজিরে দুয়ের পাস ধরে চেলসির বক্সে ঢুকে দেম্বেলে নিচু শটে লক্ষ্যভেদ করেছেন। সেই গোল চেলসি শোধ করে ৫৭ মিনিটে। পেদ্রো নেতো বক্সে ঢুকে পাস দিলে ফাঁকায় থাকা আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো বল জালে জড়ান।

৭৪ মিনিটে গোলরক্ষক ইয়োর্গেন্সেনের ভুলে মোমেন্টাম হাতছাড়া করে চেলসি। আরেক সতীর্থকে বল দিতে গিয়ে তিনি বারকোলার পায়ে বল তুলে দেন। এরপর কাভারৎস্খেলিয়া হয়ে ভিতিনিয়া পেয়ে মাথার ওপর দিয়ে লব শটে লক্ষ্যভেদ করেন। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর ৮৬তম মিনিটে বক্সের বাইরে থেকে ডানপায়ের বুলেট গতির শট এবং যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি স্পটের কাছে নিচু শটে গোল করেছেন কাভারৎস্খেলিয়া। জর্জিয়ান ফরোয়ার্ডের পরপর দুই গোলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এদিকে, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমে চমক দেখানো নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট নকআউটের প্রথম লেগেও জয় পেয়েছে। টানা পঞ্চম জয় নিশ্চিত করার পথে তারা ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠার পথেও একধাপ এগিয়ে গেল বোডো/গ্লিমট। এর আগে চলতি আসরে তারা ম্যানচেস্টার সিটি, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলাকে হারিয়েছে। বোডো-স্পোর্টিংয়ের ফিরতি লেগ লিসবনে, আগামী মঙ্গলবার।

Kai Havertz scores a penalty against Bayer Leverkusen

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দাপট দেখানো আর্সেনাল নকআউটের শুরুতে ধাক্কা খেয়েছে। প্রথমার্ধের নিরুত্তাপ লড়াই করেছে লেভারকুসেনের মাঠে। বিরতির পর পুনরায় খেলা শুরুর প্রথম মিনিটেই প্রিমিয়ার লিগের টেবিল টপারদের স্তব্ধ করে দেয় স্বাগতিকরা। সতীর্থের কর্নারে দূরের পোস্টে ফাঁকায় পেয়ে জার্মান মিডফিল্ডার রবার্ট আনদ্রিস হেডে জালে পাঠান। এরপর আরও খেই হারিয়ে বসে গানাররা। ৮৯ মিনিটে গিয়ে তারা সমতায় ফেরে পেনাল্টির কল্যাণে। ননি মাদুয়েকে ফাউলের শিকার হওয়ার পর স্পটকিকে গোল করেছেন কাই হাভার্টজ। সেই গোলে ১-১ ড্র নিয়ে ফেরে মিকেল আর্তেতার দল। মঙ্গলবার ফিরতি লেগ হবে আর্সেনালের মাঠে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!