1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিএসএলে যে কারণে প্রতি দলের দুটি একাদশ জমা দিতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পিএসএলে যে কারণে প্রতি দলের দুটি একাদশ জমা দিতে হবে

প্রতিনিধি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে নিত্য-নতুন নিয়মের সাক্ষী হচ্ছেন ক্রিকেটভক্তরা। পাকিস্তানের টুর্নামেন্ট পিএসএলে এবার তেমনই এক ব্যতিক্রমী নিয়ম চালু করা হয়েছে। ম্যাচের আগে টসের সময় প্রতিটি দল দুটি করে একাদশ জমা দিতে হবে। গতকাল (বৃহস্পতিবার) একাদশ আসরের উদ্বোধনী ম্যাচের আগে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন আফ্রিদি ও হায়দরাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশেনের হাতে দুটি করে তালিকা দেখে কৌতূহল তৈরি হয়।

জানা গেছে, পিএসএলের প্রতিটি ম্যাচেই দলগুলোকে দুটি করে একাদশের তালিকা জমা দিতে হবে। আর সেটি যুক্ত করা হয়েছে টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে। যা অনেকটা ভারতীয় লিগ আইপিএলে চলমান ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সঙ্গে মিল রয়েছে। ওই নিয়ম অনুসারে, একজন বাড়তি ক্রিকেটার খেলানোর সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। বোলিংয়ের সময় বাড়তি বোলার কিংবা ব্যাটিংয়ের সময় বাড়তি ব্যাটার মাঠে নামেন।

পিএসএলেও বাড়তি একাদশের তালিকা রাখার মাধ্যমে দলগুলো টসের পরে পছন্দসই একাদশ বেছে নিতে পারবে। যে দল আগে ব্যাটিং করবে, তারা কন্ডিশন অনুযায়ী একজন স্পিনারের বদলে বাড়তি ফাস্ট বোলার খেলানোর সুযোগ পাবে। আবার পরে বোলিং করলে দলগুলো প্রয়োজন অনুযায়ী ব্যাটিং লাইনআপও আরও শক্তিশালী করে নিতে পারবে। গতকাল অবশ্য উদ্বোধনী ম্যাচে ওই নিয়মের প্রভাব দেখা যায়নি। ম্যাচজুড়ে ছিল প্রবল বাতাস ও মেঘলা আকাশ, ফলে শিশির পড়েনি সেভাবে। ম্যাচও হয়েছে একপেশে। লাহোরের দেওয়া ১৯৯ রানের জবাবে ১৩০ রানেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ।

পিএসএলে হঠাৎ কেন এই নিয়ম? রাতের শিশিরকে ভাবনায় রেখেই এমন ব্যতিক্রম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি শিশির পড়লে বল ভিজে যায় এবং স্পিনারদের জন্য গ্রিপ করা কঠিন হয়ে পড়ে। পরে বোলিং করা দলের কাজটি তাই কঠিনতর হয় এবং আগে ব্যাট করা দল অনেক বেশি সুবিধা পেয়ে যায়। ক্রিকেটে অসংখ্যবার দেখা গেছে এভাবে শিশিরের কারণে কোনো এক দলকে বাড়তি সুবিধা পেতে। টস এসব ক্ষেত্রে অকে সময়ই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সেখানেই যতটা সম্ভব সমতা ফেরাতে এই নিয়মটি চালু করেছে পিসিবি।

পিএসএলের ‘খেলোয়াড় মনোনয়ন ও পরিবর্তন’ বিভাগের ১.২.১ ধারায় বলা হয়েছে, ‘টসের আগে প্রত্যেক অধিনায়ক পিএসএল ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে দুটি একাদশের তালিকা জমা দিতে পারেন। প্রতিটি তালিকায় ১১ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডার থাকতে হবে (ধারা ১.২.৫ অনুযায়ী)। টসের পর, প্রতিটি অধিনায়ককে নির্বাচিত তালিকাটিতে স্বাক্ষর করে দুটি তালিকার মধ্যে একটি চূড়ান্ত করতে হবে। একবার একাদশ চূড়ান্ত হলে, প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি ছাড়া ম্যাচ শুরুর আগে একাদশে থাকা কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।’

প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথম পাকিস্তানের লিগটিতে ৮টি দল অংশ নিচ্ছে। এবার টুর্নামেন্টের পরিসরও বাড়িয়ে ৬ ভেন্যুতে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জালানি সংকট দেখা দিয়েছে, সে পরিস্থিতি সামলাতে পিএসএল কেবল লাহোর ও করাচিতে স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি টুর্নামেন্ট চলবে দর্শকশূন্য মাঠে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!