1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিএসএলে কোয়েটার প্রথম জয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পিএসএলে কোয়েটার প্রথম জয়

প্রতিনিধি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ কিংস ম্যানকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে কোয়েটা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে হায়দরাবাদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা। শুরুতেই অধিনায়ক সৌদ শাকিল (৪) এবং রাইলি রুশো (০) দ্রুত বিদায় নিলেও হাল ধরেন শামিল হোসেন এবং হাসান নাওয়াজ। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি । শামিল ৪১ বলে ৫৪ রান এবং হাসান নাওয়াজ ৪০ বলে ৫৩ রানে আউট হন।

শেষ দিকে টম কারানের ১৮ বলে ৩১ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় কোয়েটা।

হায়দ্রাবাদের হয়ে রাইলি মেরেডিথ ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মাহিশ থিকশানা এবং আকিফ জাভেদ পান ২টি করে উইকেট।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ কিংস ম্যান। ওপেনার সাইম আইয়ুব (৮) এবং মাজ সাদাকাত (০) দ্বিতীয় ওভারেই ফিরে যান। অধিনায়ক মার্নাস লাবুশেন কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ২৩ রানের বেশি করতে পারেননি।

ইনিংসের মাঝপথে আবরার আহমেদের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে হায়দরাবাদের মিডল অর্ডার। আবরার মাত্র ২৩ রান দিয়ে শিকার করেন তিনটি উইকেট। হায়দরাবাদের হয়ে ইরফান খান নিয়াজি সর্বোচ্চ ৩৩ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!