1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিআরের জন্য শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পিআরের জন্য শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

প্রতিনিধি

পিআরের জন্য শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর
পিআর পদ্ধতির জন্য শেষ পর্যন্ত লড়বেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা ২০০৮ সাল থেকেই চেয়েছিলাম। পিআর হচ্ছে দেশের কল্যাণের জন্য একটি উত্তম পদ্ধতি।
চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন থাকবে। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়তে থাকব। তারপর যদি সরকার না মানে তাহলে পরবর্তী সময়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে—নির্বাচনে যাব কি না।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, একটি দল চাঁদাবাজি করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের ওপর হামলা করছে। তাদের হাতে দেশ নিরাপদ নয়।
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ কয়েকটি দাবিতে স্থানীয় পৌরসভা মাঠে এ সমাবেশের আয়োজন হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল। সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের মুফতি শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৪ আসনের কামাল উদ্দিন, আব্দুল মোছাব্বির রনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!