1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।

প্রতিনিধি

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ‘এ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে এরই মধ্যে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।

লাল-সবুজের প্রতিনিধিদের সামনে এবার লড়াই সেমিফাইনালে ওঠার। তবে প্রথম রাউন্ডে ভারতের সঙ্গে পরাজয় টাইগার শিবিরের জন্য সমীকরণ কিছুটা জটিল করেছে।

১৬ দল নিয়ে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সুপার সিক্সে ১২টি দল উঠেছে। চারটি গ্রুপের সেরা তিন দল এই পর্বে জায়গা নিশ্চিত করেছে। সুপার সিক্সে এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

এর মধ্যে ‘এ’ ও ‘ডি’ গ্রুপ নিয়ে একটি এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো নিয়ে আরেকটি গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া পয়েন্ট এবং নেট রান রেট ক্যারি করবে সুপার সিক্স পর্বে আসা দলগুলো। তবে ৬টি করে দল হলে যুব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচ ২টি।

‘এ’ এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। অন্যদিকে ‘বি’ এবং ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে।

বিশ্বকাপের নিয়মানুসারে, সুপার সিক্সে নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে দলগুলো। এক্ষেত্রে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান এবং তৃতীয় সেরা দল নেপালের বিপক্ষে খেলবে।

আগামী ৩১ জানুয়ারি দুপুর ২টায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে আহরার-রাব্বিরা। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। এরপর দুই সেমিতে জয়ীরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!