1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘পার্কে’ বিশ্বকাপের অনুশীলন, চটে গেলেন দ্রাবিড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘পার্কে’ বিশ্বকাপের অনুশীলন, চটে গেলেন দ্রাবিড়

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ক্রিকেটের বাজার আরও বিস্তৃত করা। সে কারণে দেশটিতে খেলাটি অত পরিচিত না হলেও, তোড়জোড় চালিয়ে স্টেডিয়াম বানানো হয় মাত্র পাঁচ মাসে। অনুশীলন সুবিধাও পর্যাপ্ত নয়। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের তিনটি ম্যাচ, সে কারণে তাদের অনুশীলন করতে তারই অদূরে ক্যান্টিয়াগ পার্কে। যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

নাসাউ স্টেডিয়ামের জন্য ১০ হাজার মাইলের বেশি দূরত্ব উড়িয়ে অস্ট্রেলিয়া থেকে ড্রপ-ইন পিচ বানিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এমন বিশ্ব আসরের অনুশীলন সুবিধা নিয়ে ভারতীয় অধিনায়ক ও কোচের অসন্তুষ্টির কথা আগেও জানা গিয়েছিল দেশটির সংবাদমাধ্যমের কল্যাণে। এবার এ নিয়ে দ্রাবিড় সরাসরিই মন্তব্য করলেন, ‘পার্কে অনুশীলন করার বিষয়টি বেশ অদ্ভুত।’ ক্যান্টিয়াগ পার্ক থেকে মূল ম্যাচের ভেন্যুর দূরত্ব পাঁচ মাইল, তবে অনুশীলনের জায়গাটি নিয়ে মোটেও খুশি নন ভারত কোচ।

দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপের জন্য আপনার অবশ্যই বড় স্টেডিয়াম আছে, অথবা স্টেডিয়াম থাকাও স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি জানেন যে আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি।’ এর আগে দ্রাবিড় ভারতের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং এ নিয়ে ডাগআউটের নেতৃত্বে আছেন তিনটি আইসিসি ইভেন্টে। কিছুটা কৌতুকভরা হাসি নিয়েই অনুশীলন সুবিধা নিয়ে দ্রাবিড় মন্তব্য করেছেন বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।

বিশ্বকাপের ১৬টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মাটিতে, বাকি ৩৯ ম্যাচ হবে আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজে। এদিকে, ১৬ ম্যাচের মধ্যে ৮টিই আবার হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউতে। যার জন্য আইসিসির বিশেষ প্রজেক্টটা নিয়েও মানুষের আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপের একটি ম্যাচ হয়ে গেছে এখানে, যেখানে আগে ব্যাট করা শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানেই অলআউট হয়ে যায়। সেই রান পেরোতে সংগ্রাম করতে হয়েছে প্রোটিয়াদেরও। তাই তো এখন নাসাউয়ের পিচ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!