1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পারভেজ হত্যা, সোমবার ঢাবি ছাত্রদলের বিক্ষোভের ডাক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পারভেজ হত্যা, সোমবার ঢাবি ছাত্রদলের বিক্ষোভের ডাক

প্রতিনিধি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল দুপুর ১টায় বিক্ষোভ মিছিল করবে ঢাবি শাখা ছাত্রদল। মিছিলটি ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক শোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় নিয়াজীর নেতৃত্বেই পারভেজের বুকে ছুরি মারা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তবে, রাকিবুলের এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ফেসবুক পেজে রাকিবুলের এ অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, ‘মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে ছাত্রদল যে নোংরামি করছে, তা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!