1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর, অপহরণের চেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর, অপহরণের চেষ্টা

প্রতিনিধি

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারধর করে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার রুহুল আমিন জানান, অফিসে দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাসায় পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামামাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!