1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পানি নাকি কমলার রস, আলট্রাসনোগ্রাফির আগে কোনটি পান করা উচিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পানি নাকি কমলার রস, আলট্রাসনোগ্রাফির আগে কোনটি পান করা উচিত

লাইফস্টাইল ডেস্ক :

আলট্রাসনোগ্রাফির আগে তরল পান করে পেট ভরিয়ে নেওয়ার নিয়ম সম্পর্কে তো সবারই জানা। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে অ্যাবডোমেনের স্পষ্ট ছবি পেতে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট আগে বেশি পরিমাণে পানি খেতে হয়, তবেই পরীক্ষায় স্পষ্ট ছবি পাওয়া যায়।

তবে সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, আলট্রাসনোগ্রাফি পরীক্ষার আগে অন্তঃসত্ত্বা নারীরা কমলালেবুর রস পান করলে সেরা ফল পাওয়া যায়। ‘প্রেগন্যান্সি গাইড’-এর একটি গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘এক গ্লাস কমলালেবুর রস গর্ভস্থ শিশুকে বেশি সচল করে তুলতে পারে। এর ফলে আলট্রাসাউন্ডে পরিষ্কার ছবি পাওয়া যায়।’
তাহলে কী পানির থেকেও বেশি কার্যকরী কমলালেবুর রস? এবং কমলালেবুর রস নিয়ে এই দাবি কী আদৌ বিজ্ঞানসম্মত?

এ বিষয়ে এক সনোলজিস্ট বলেছেন, ‘কেবল কমলালেবু নয়, হবু মায়েদের ক্ষেত্রে যে কোনো মিষ্টি খাবার বা পানীয়, যেমন গ্লুকোজের পানি বা চকলেট খাওয়ার পরামর্শ দিই আমরা। মায়ের শরীরে চিনির পরিমাণ বৃদ্ধি পেলে ভ্রূণে তার প্রভাব পড়ে। শিশুর নড়াচড়াকে উদ্দীপিত করতে পারে চিনি। আর আলট্রাসাউন্ডের সময় শিশুটি নড়লে আমাদের স্পষ্ট ছবি পেতে সুবিধা হয়। কখনও কখনও গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে দেখা যায়, শিশু খুব বেশি নড়াচড়া করছে না, তখন এক গ্লাস কমলালেবুর রস খাইয়ে পরীক্ষা করলে সুবিধা হতে পারে। কারণ এতে দ্রুত শক্তি বৃদ্ধি পায়। শিশু ঠিক মতো নড়াচড়া না করলে হয়তো অনেক সময় এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যানে ঠিকঠাক রিপোর্ট পাওয়া যায় না। এর ফলে অনেক রোগের ঝুঁকি হয়তো চোখেই পড়ে না।’

কাদের জন্য কমলালেবুর রস নিরাপদ নয়?

চিকিৎসকের মতে, কমলালেবুর রস খাওয়া বাধ্যতামূলক নয়। অনেকেরই অম্বলের সমস্যা হয় এই ধরনের জুসে। সে ক্ষেত্রে শুধু পানিই কার্যকরী। শিশু নড়াচড়া না করলেই একমাত্র চিনির প্রয়োজন পড়ে। এ ছাড়া হবু মা যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন, সে ক্ষেত্রেও জুস এড়িয়ে চলা উচিত।

সনোলজিস্টের পরামর্শ, অন্তঃসত্ত্বা নারীর শারীরিক অবস্থা এবং শিশুর ওপর নির্ভর করে। ভ্রুণের নড়াচড়াকে প্রভাবিত করতে পানি খাওয়ানো উচিত, নাকি কমলালেবু বা চিনিজাতীয় কিছুর রস— এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!