1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পানিতে ডুবল সংযোগ সড়ক, কিশোরগঞ্জে ফেরি চলাচল স্থগিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পানিতে ডুবল সংযোগ সড়ক, কিশোরগঞ্জে ফেরি চলাচল স্থগিত

প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা পানিবৃদ্ধির কারণে জেলার সবকটি ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঘোরাউত্রা, ধনুসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে।

জানা গেছে, পানিবৃদ্ধির ফলে করিমগঞ্জ উপজেলার বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর, ইটনার বড়িবাড়ি ও বলদা এবং বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটের সংযোগ সড়ক পানির নিচে চলে গেছে। এতে এসব ঘাটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা এখন ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে ঘোরাউত্রা ও ধনু নদী পার হয়ে জেলা শহরে যাতায়াত করছেন। এতে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে।

ইটনা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, কয়েকদিন ধরে হাওরের নদীগুলোর পানি বাড়ছে। ফেরিঘাটের রাস্তা তলিয়ে যাওয়ায় ফেরি বন্ধ হয়ে গেছে। আগে সহজেই গাড়িতে শহরে যাওয়া যেত, এখন নৌকায় করে যেতে হচ্ছে।

বাজিতপুরের লিটন মিয়া বলেন, পাটুলী ফেরিঘাট বন্ধ থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। মালামাল পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, পানিবৃদ্ধির কারণে ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে যাওয়ায় জেলার ছয়টি ফেরিঘাটের সবগুলোতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!