1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পানগাঁও আইসিটি ঘুরে ভুটানের রাষ্ট্রদূত: আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আশাবাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পানগাঁও আইসিটি ঘুরে ভুটানের রাষ্ট্রদূত: আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আশাবাদ

প্রতিনিধি

বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি। রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) পরিদর্শন শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

রোববার (৫ এপ্রিল) সকালে রাষ্ট্রদূত টার্মিনালটি পরিদর্শনে যান এবং সেখানে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। পরে টার্মিনালের সক্ষমতা, অবকাঠামো এবং সেবা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।

পরিদর্শন শেষে দাশো কার্মা হামু দর্জি পানগাঁও আইসিটির আধুনিক অবকাঠামো ও সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই টার্মিনাল ব্যবহারের মাধ্যমে ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক সংযোগ এবং লজিস্টিক সুবিধা উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যেখানে পানগাঁও আইসিটির মতো অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ার, মো. আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!