1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত

প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন—নিহত জিয়াউল হকের জামাতা সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে ওঠার সময় সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করে। পরে সবাইকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!