1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাঞ্জাবির হাতা গুটিয়ে নামাজে দাঁড়ানো কি ঠিক? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পাঞ্জাবির হাতা গুটিয়ে নামাজে দাঁড়ানো কি ঠিক?

প্রতিনিধি

মাঝেমধ্যে এমন হয় যে, অজু করে এসে দেখি, মসজিদে জামাত শুরু হয়ে গেছে। রাকাত ছুটে যাওয়ার ভয়ে পাঞ্জাবির হাতা কনুইয়ের নিচে না নামিয়েই জামাতে শরিক হয়ে যাই।
জানার বিষয় হল, হাতা গুটিয়ে রাখার কারণে কি নামাজে কোনো অসুবিধা হবে? এক্ষেত্রে হাতা এভাবে রেখে দেওয়াই উত্তম, নাকি নামিয়ে নেওয়া উত্তম?

এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—
জামার হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নামাজ পড়া মাকরূহ। তাই হাতা গোটানো থাকলে নামাজের আগেই তা নামিয়ে নেবে। কেউ যদি হাতা গোটানো অবস্থায় নামায শুরু করে দেয়, তাহলে নামাজের ভেতরই অল্প অল্প করে হাতা নামিয়ে নেবে। (সহিহ বুখারি, হাদিস, হাদিস : ৮১০; আল কাউসার, উমদাতুল কারী ৬/৯১)

যেসব সময় নামাজ পড়া মাকরূহ

এমন কিছু সময় আছে, যেসব সময় ফরজ, ওয়াজিব ও নফল কোনো ধরনের নামাজ আদায় করা জায়েজ নেই। এমনকি কাজা নামাজও পড়া যাবে না। আবার কিছু সময় আছে, যখন নামাজ পড়া— অপছন্দনীয় বা শরিয়ত না করে থাকে। এই লেখায় নামাজের মাকরুহ সময়গুলো উল্লেখ করা হলো—

এক. ফজর উদয় হওয়ার পর দুই রাকাত সুন্নত থেকে অতিরিক্ত পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১১৮৫)

দুই. ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত। (বুখারি, হাদিস : ৫৫১)

তিন. আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। (বুখারি, হাদিস : ৫৫১)

চার. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ১১৬০)

পাঁচ. ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ। ( সহিহ বুখারি, হাদিস : ৯৬৪; সহিহ মুসলিম, হাদিস: ৮৮৪; আল-মাজমু : ৫/১৭; আলমুগনি : ২/২৭৯)

ছয়. ঈদের নামাজের পরে ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ, হাদিস : ১২৮৩)

সাত. সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় নামাজ পড়া মাকরুহ।

আট. খুব ক্ষুধা ও খানার প্রতি তীব্র চাহিদা হলে সে সময় নামাজ পড়া মাকরুহ। এর ফলে খানার সঙ্গেই মন লেগে থাকবে, নামাজের সঙ্গে নয়। (মুসলিম, হাদিস : ৮৬৯)

নয়. প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস : ৮৬৯)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!