1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারের জ্বর - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারের জ্বর

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা কম। এরই মধ্যে জ্বরে কাবু ভারতের এই উইকেটকিপার। গতকাল (শনিবার) দলের অনুশীলনেও ছিলেন না পন্ত। পরে সংবাদ সম্মেলনে সেই খবর জানিয়েছেন শুভমান গিল।

পাকিস্তান ম্যাচকে সামনে রেখে শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় অনুশীলন ছিল ভারতের। সেখানে বাকি ক্রিকেটাররা হাজির হলেও পন্তকে দেখা যায়নি। তখনই জল্পনা শুরু হয়। পরে সেই প্রশ্নের উত্তর দেন শুভমান।

তিনি বলেন, ‘ঋষভ পন্তের জ্বর হয়েছে। তাই ও অনুশীলনে আসতে পারেনি। আমার কাজ হলো দলের বাকি ক্রিকেটারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা। বিশেষত যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের উইকেটকিপার কে হবেন, তা নিয়ে প্রতিযোগিতার অনেক আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। তবে কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, কেএল রাহুলই তাদের প্রথম পছন্দ। প্রথম ম্যাচে সেটাই দেখা গিয়েছে। তাই পন্তের জ্বর হওয়ায় বিশেষ চিন্তায় নেই ভারতের। কারণ পাকিস্তান ম্যাচে রাহুলের খেলা একপ্রকার নিশ্চিত।

দুবাইয়ের মাঠে পরের দিকে শিশির পড়ার একটা সম্ভাবনা থাকে। তবে পাকিস্তান ম্যাচে তেমন কোনও সম্ভাবনা দেখছেন না শুভমান। তার কথায়, ‘আমার মনে হয় না টস ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলবে। তবে যারা পরে ব্যাট করবে তাদের চাপ বেশি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!