1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান অধিকৃত কাশ্মিরে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৪

প্রতিনিধি

অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের অধিকৃত কাশ্মিরের আজাদ কাশ্মির অঞ্চল। চলমান আন্দোলন দমনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের আজাদ কাশ্মির ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চল দখল করে পাকিস্তান। বর্তমানে দু’টি অঞ্চলই কেন্দ্রশাসিত এবং নিজস্ব বিধানসভা রয়েছে। আজাদ কাশ্মিরের ৪৫ সদস্যের বিধানসভায় ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মির থেকে আসা উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত।

এই সংরক্ষণ ব্যবস্থা বাতিল ও কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে গত ৫ জুন আন্দোলন শুরু করে রাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। ৯ জুন ডাকা হরতালকে কেন্দ্র করে আন্দোলন সহিংস রূপ নেয় এবং শুরু হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত প্রায় দুই সপ্তাহে সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে বিক্ষোভকারীদের হামলায় ৯৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন।

আজাদ কাশ্মিরের পুলিশপ্রধান লিয়াকত আলী মালিক জানিয়েছেন, বর্তমানে বিক্ষোভের কেন্দ্রবিন্দু রাওয়ালকোট শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক, ইন্টারনেট সংযোগ এবং সংবাদমাধ্যমের কার্যক্রমও সীমিত করা হয়েছে।

অচলাবস্থার কারণে অঞ্চলটিতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাজার ও দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!