1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

প্রতিনিধি

বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে রাদ-উল-ফিতনা নামে অভিযানটি চালানো হয়।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। তারা দাবি করেছে, নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী।

বিবৃতিতে আইএসপিআর বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে কয়েকদিনব্যাপী অভিযান হয়েছে। এসব সন্ত্রাসী নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দৈনন্দিন জীবনে ব্যঘাত ঘটানোর চেষ্টা চালিয়েছে।

গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সিরিজ হামলা চালায় স্বাধীনতাকামী সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। এরপর থেকে সেখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সেনাবাহিনী।

আর এ অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। এতে করে তাদের নেতৃত্ব, অবকাঠামো শক্তিসহ সবকিছু দুর্বল হয়ে গেছে বলে দাবি করেছে আইএসপিআর।অপরদিকে সন্ত্রাসী হামলায় একই সময় ৩৬ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!