1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

প্রতিনিধি

রমজান মাসের প্রথম দিনে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি বাসভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে বলেন, ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন, সে সময়েই ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়েছে।

“প্রাথমিকভাবে আমরা ধারণ করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কৃর্তপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।

এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধসে পড়েছিল একটি ৫ তলা ভবন। এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ১০ জন।

করাচির অনেক ভবন ঝুঁকিপূর্ণ। নগর প্রশাসন ইতোমধ্যে শহরের প্রায় ৬০০ ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। নগর প্রশাসনের বক্তব্য, তালিকায় থাকা এ ভবনগুলো খুব দুর্বলভাবে তৈরি এবং যে কোনো সময় এগুলো ধসে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!