1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

প্রতিনিধি

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা হয়েছে। এতে ১১ জন নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হয়েছেন।দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বাজাউর জেলায় একটি সেনা-পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়িবোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ফিৎনা আল খারিজি। বিস্ফোরকবাহী লাদেন গাড়িটি নিরপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে ১১ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।”

নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়িবোমা বিস্ফোরণের জেলে সেই চৌকির আশপাশের ঘরবাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে ১১ নিরপত্তাকর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন।

আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর পালানোর সময় সেনা-পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে ‘ফিৎনা আল খারিজি’-এর ১২ জন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে। এই গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা।

প্রসঙ্গত, পাকিস্তানের চার রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি রাজ্যে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান-এর (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। এর মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!