1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে ট্রাক খালে-বাস উল্টে নিহত অন্তত ২৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

পাকিস্তানে ট্রাক খালে-বাস উল্টে নিহত অন্তত ২৪

প্রতিনিধি

পাকিস্তানে ট্রাক খালে-বাস উল্টে নিহত অন্তত ২৪
পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক শুকনো খালে পড়ে এবং ওরমারা এলাকায় যাত্রীবাহী কোচ উল্টে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে সারগোধায় ঘন কুয়াশার কারণে গালাপুর বাংলার সেতু থেকে একটি পণ্য ও যাত্রীবোঝাই ট্রাক খালে পড়ে ছয় শিশুসহ ১৪ জন নিহত হন এবং আরও ৯ জন আহত হয়েছেন।

পাঞ্জাবের জরুরি সেবা সংস্থা রেসকিউ-১১২২ এর কর্মকর্তারা বলেছেন, ট্রাকটিতে করে মোট ২৩ জন আরোহী একজনের জানাজায় অংশ নেওয়ার জন্য ইসলামাবাদ থেকে ফয়সালাবাদ যাচ্ছিল।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ঘন কুয়াশার কারণে মোটরযান চলাচলের রাস্তা বন্ধ থাকায় গাড়িটি স্থানীয় একটি পথ ব্যবহার করছিল। এ সময় কোট মোমিন তহসিল এলাকায় গালাপুর সেতু থেকে ট্রাকটি খালে পড়ে যায়। দৃষ্টিসীমা কম থাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

এদিকে, পৃথক এক দুর্ঘটনায় বেলুচিস্তানের ওরমারা তহসিলের হুদ্দ গথ এলাকার মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই দুর্ঘটনায় এক কন্যাশিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

ওরমারার কোস্টাল হাইওয়ের পুলিশ সুপার (এসপি) আসলাম বাঙ্গুলজাই বলেছেন, কোচটি করাচি থেকে জিওয়ানি যাচ্ছিল। এর আগে দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, নিহতরা সিন্ধুর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে জিওয়ানি যাচ্ছিলেন। এসপি বাঙ্গুলজাই বলেন, মরদেহ ও আহতদের প্রাথমিকভাবে ওরমারার পিএনএস দারমান জাহ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের বিভিন্ন মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে এসব দুর্ঘটনায় প্রতিনিয়িত মানুষের প্রাণহানি ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!