1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে গ্লুয়ের ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাকিস্তানে গ্লুয়ের ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত

প্রতিনিধি

পাকিস্তানে গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া আশপাশের বাড়িতে আগুন লেগে অনেক হতাহত হন সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে।

ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরিসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এরমধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু।

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে অনেককে টেনে বের করতে দেখা গেছে উদ্ধারকারীদের। যে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানে প্রায়ই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালে ফয়সালাবাদে একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণে কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!