1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’— ট্রাম্প-মোদির ফোনালাপে আলোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’— ট্রাম্প-মোদির ফোনালাপে আলোচনা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন এবং সেখানে দুজনের মধ্যে ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার’ বিষয়ে আলোচনা হয়েছে।

একইসঙ্গে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রই থামিয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনিই ভূমিকা রেখেছিলেন। তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কারণে নয়, বরং কূটনৈতিক কারণেই যুদ্ধবিরতি হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।

মঙ্গলবার এই দীপাবলি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি। আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি, তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা বাণিজ্য ও শান্তি- দুটো বিষয় নিয়েই কথা বলেছি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই, যা সত্যিই দারুণ ব্যাপার”। মোদিকে “অসাধারণ ব্যক্তি” বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।”

ট্রাম্প আরও জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না, বরং ক্রমে তা কমিয়ে আনছেন। তিনি চান যুদ্ধটা দ্রুত শেষ হোক, যেমনটা আমিও চাই।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার প্রশাসন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, আমরা আমেরিকাকে প্রথমে রাখছি, কিন্তু সবাইকেও একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উদ্বুদ্ধ করছি।

তিনি দাবি করেন, “মধ্যপ্রাচ্যে আমরা ‘পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠা করেছি, যা কেউ কল্পনাও করেনি। আগে যারা একে অপরকে ঘৃণা করত, এখন তারা বন্ধু।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!