1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের বিদায়ের পর মুখ খুললেন শহীদ আফ্রিদি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানের বিদায়ের পর মুখ খুললেন শহীদ আফ্রিদি

প্রতিনিধি

গতকাল পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে এই কিংবদন্তি বলেন, ‘যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিৎ ছিল। আমার মনে হয় বাবরেরও তাকে সমর্থন করা এবং বলা উচিৎ ছিল যে, ‘‘না, আপনারা (পিসিবি) তাকে অধিনায়ক বানিয়েছেন। আমরা তার অধীনে খেলতে প্রস্তুত। আমি তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই।’’ এই রকম অবস্থান নেওয়া দরকার ছিল বাবরের। এই উদাহরণ তৈরি করলে বাবরও অনেক বেশি সম্মান পেত।’

তবে কেবল বাবরকেই দোষ দিচ্ছেন না আফ্রিদি, এজন্য নির্বাচক কমিটিরও দায় দেখছেন। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক বলেন, ‘এতে পুরো বাবরের দায় নয়, কারণ নির্বাচক কমিটিতেই একে অপরের ওপর দায় চাপানোর মতো লোক আছে। তাদের মধ্যে কাউকে আবারও বলতে শুনেছি যে ‘‘বাবর অধিনায়কত্ব কিভাবে করতে হয় জানেই না।’’’

এদিকে, পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছে– বিশ্বকাপের পর বর্তমান স্কোয়াডে থাকা ৬-৭ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তবে এমনটা করা সম্ভব নয় বলেও ব্যাখ্যা দিয়েছেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘আমরা কয়েকদিন ধরে শুনতেছি ৮-৯ জন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হবে। এটি সম্ভব নয়, আপনি তখনই ক্রিকেটারদের বাদ দিতে পারেন, যখন দেখবেন তাদের জায়গায় খেলার জন্য পর্যাপ্ত ক্রিকেটার অপেক্ষায় আছে। যদি বাবরকে বাদ দিতে চান, তার মতো কেউ আছে? মোহাম্মদ রিজওয়ানের মতো সক্ষম কেউ আছে, যে তার বিকল্প হতে পারবে? এসব কথা তখনই বলা সম্ভব, যখন আপরার বেঞ্চ যথেষ্ট শক্তিশালী থাকে।’

পাকিস্তানের হতাশাজনক এই অবস্থা কাটিয়ে উঠতে ঘরোয়া ক্রিকেট খেলায় মনোযোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ঘরোয়াতে খেলা ক্রিকেটাররা আরও সম্মান পাওয়া দরকার বলেও মনে করেন আফ্রিদি, ‘ঘরোয়াতে খেলা ক্রিকেটারদের সম্মান দেওয়া উচিৎ। বিশেষ করে অনেক বছর ধরে সেখানে ভালো পারফর্ম করা সালমান আলি আগা, সৌদ শাকিল, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ আলিদের মতো ক্রিকেটারদের। যদি তাদের জাতীয় দলে এনে মাত্র তিন ম্যাচ দেখেই বিচার করে ফেলি সেটি অন্যায় হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বকাপ দলে থাকা আজম খান অথবা সাইম আইয়ুব, সবারই ন্যূনতম দুই বছর ঘরোয়া ক্রিকেট খেলা এবং তাদের ফিটনেস বজায় রাখা উচিৎ। নির্বাচক কমিটিকেও ভাবতে হবে এবং নিশ্চিত করে ক্রিকেটারদের বলে দিতে হবে যে, ‘‘যদি তুমি পাকিস্তান দলে খেলতে চাও, তাহলে এই এই কাজ করতে হবে।’’’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!