1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি

প্রতিনিধি

ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির জন্য সর্বোচ্চ আয়ের খাত। বিশ্ব ক্রিকেট সংস্থা এই ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি লাভ করে। কিন্তু সম্প্রতি তাদের আয়ে বড় ধাক্কা লাগতে বসেছিল ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কট করতে চাইলে। এখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

কারণ পাকিস্তান ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। অনেক অনিশ্চয়তার মেঘ কেটে গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে সূচি অনুযায়ী মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। আইসিসিও যেন হাফ ছেড়ে বেঁচেছে। পাকিস্তান এই ম্যাচ বয়কট না করায় ১৭ কোটি ৪০ লাখ ডলারের লোকসান থেকে রক্ষা পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ শ ৮৫ কোটি টাকা।

আইসিসির সঙ্গে লাহোরে পিসিবির বৈঠকের পর গতকাল (সোমবার) সন্ধ্যায় পাকিস্তান সরকার ভারত ম্যাচ খেলার অনুমতি দেয় তাদের ক্রিকেট দলকে। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, এক সূত্র দাবি করেছেন- পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকলে ব্রডকাস্টার, গেট মানি ও স্পন্সরের ক্ষতিসহ আইসিসির মোট লোকসান হতো ১৯৮৫ কোটি রুপি। তিনি বলেছেন, ‘ব্রডকাস্টার, গেট মানি ও অন্য স্পন্সরশিপের ক্ষতিসহ প্রায় ১৯৮৫ কোটি টাকার লোকসান গুনতে হতো আইসিসিকে।’

গতকাল পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, ‘একাধিক আলোচনা থেকে অর্জিত ফলাফল ও বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি দিচ্ছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!