1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত

প্রতিনিধি

সীমান্তে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন। তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। গতকাল রাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে।

গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে।

দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল।

কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা।

আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে। কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে।

দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!