1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানকে হোয়াইটওয়াশ, বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পাকিস্তানকে হোয়াইটওয়াশ, বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা

প্রতিনিধি

পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজজয়ী দলকে গতকাল (বৃহস্পতিবার) সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবার জানা গেল বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল (শনিবার) বিকেলে রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা পোস্টকে বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিজ জিতলে অর্থ পুরস্কারের রীতি রয়েছে বিসিবির। প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!