1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ

প্রতিনিধি

পহেলা বৈশাখকে ঘিরে টাঙ্গাইলে আয়োজন করা হয়েছে এক বিশেষ কর্মসূচি। আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইল জেলায় এটি হবে তার প্রথম সফর, যা ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয়বারের মতো জেলায় আগমন।

সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন, যা দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে শুরু হচ্ছে। পরে তিনি এক কৃষক সমাবেশে ভাষণ দেবেন। সর্বশেষ পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধনের মাধ্যমে সফর শেষ করবেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, কৃষকদের উন্নয়ন ও সহায়তায় দলের ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে কৃষক কার্ড চালু করা। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই থেকে শুরু করে পুরো জেলাজুড়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সমন্বয় সভা ও নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল স্টেডিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাদের কল্যাণে কৃষক কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। পহেলা বৈশাখের মতো ঐতিহ্যবাহী দিনে এই কর্মসূচির উদ্বোধন একটি বিশেষ তাৎপর্য বহন করে।

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!